ঘাম না ঝরিয়েই কমবে ওজন

ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে থাকার ফলে ভুঁড়ি বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পিঠে আর কোমরে ব্যথা। এই পরিস্থিতিতে কি ভাবে ওজন আর ভুঁড়ি কমিয়ে সুস্থ থাকা যায়, তা নিয়ে চিন্তিত ? কোনো পরিশ্রম না করেই বসে বসে ওজন কমিয়ে ফেলা যায়। আসুন, তার উপায় জেনে নেওয়া যাক। অফিস কাজে বসার সময় চেষ্টা করুন, যতটা সোজা হয়ে বসা যায়। মেরুদন্ড একদম সোজা, টানটান করে বসলে অধিক ক্যালোরি খরচা হয়। শুধু তাই নয়, এ ভঙ্গিতে বসলে আপনার পেট ও পিঠের পেশীগুলো অনেক সুগঠিত আর টানটান হবে। অফিস কাজে বসার সময় শুধু মেরুদন্ড সোজা করে বসলেই হবে না, পায়ের পাতা মেঝের সঙ্গে সমান করে ছুঁয়ে রাখুন। মাথা সোজা রেখে কাজ করার চেষ্টা করুন। অফিস বসে কাজ করতে করতেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রথমে মনে মনে এক থেকে আট গোনা অবধি শ্বাস টেনে ভিতরে রাখুন। এবার এক থেকে আট গুনতে গুনতে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। অফিসে কাজের ফাঁকে শ্বাস প্রশ্বাসের এই ব্যায়াম আপনার শরীর সুস্থ ও সতেজ রাখবে। চেয়ারে সোজা হয়ে বসার সময় দু পায়ের হাঁটু এবং গড়ালি জোড়া করে বসুন। এতে পায়ের পেশি সুগঠিত হয়। শরীরের বাড়তি মেদ দ্রুত ঝরতে সাহায্য করে এই বসার ভঙ্গিমা। প্রতি তিরিশ মিনিট অন্তর এভাবে দশ মিনিট করে বসুন। দেখবেন কোন রকম অধিক পরিশ্রম না করেই কি ভাবে আপনার বাড়তে ওজন কমে আসছে।